ভর্তি সাক্ষাৎকার স্থগিত সংক্রান্ত জরুরি নোটিস

18 Dec, 2025

আজ ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সাইমুম শিল্পীগোষ্ঠীর ভর্তি সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।

প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) সকাল ৮:৩০টায় অনুষ্ঠিতব্য পূর্বনির্ধারিত ভর্তি সাক্ষাৎকারটি, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু ও দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হলো।

পরবর্তী সাক্ষাৎকারের নতুন তারিখ, সময় ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর অফিসিয়াল পেইজ এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ্‌।

প্রচার বিভাগ
সাইমুম শিল্পীগোষ্ঠী