সাইমুম শিল্পীগোষ্ঠী লোগো

সাইমুম শিল্পীগোষ্ঠী সম্পর্কে

সাইমুম শিল্পীগোষ্ঠী বাংলাদেশভিত্তিক একটি জাতীয় সাংস্কৃতিক সংগঠন (প্রতিষ্ঠা: ১৯৭৮) যা সংগীত, আবৃত্তি, ক্বিরাত, থিয়েটার ও দাওয়াহসহ নানা মাধ্যমে শাশ্বত ইসলামী মূল্যবোধভিত্তিক সংস্কৃতির চর্চা ও প্রসারে কাজ করে।

মিশন

ইসলামী মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রজন্মান্তরে পৌঁছে দেওয়া।

ভিশন

শিল্প-সংস্কৃতির মাধ্যমে নৈতিক ও ইতিবাচক সামাজিক পরিবর্তন।

ইতিহাস

১৯৭৮ সালে কবি মতিউর রহমান মল্লিকের নেতৃত্বে প্রতিষ্ঠিত সাইমুম শিল্পীগোষ্ঠী বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। ক্বিরাত, গীত, আবৃত্তি, উপস্থাপনা ও থিয়েটারসহ নানা শাখায় সাইমুম প্রশিক্ষণ ও পরিবেশনার মাধ্যমে কাজ করে।

  • প্রতিষ্ঠা: ১৯৭৮
  • কেন্দ্র: লিফট ৯, মিজান টাওয়ার, মগবাজার, ঢাকা-১২১৭, বাংলাদেশ

কার্যক্রম

  • সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা (গান, আবৃত্তি, ক্বিরাত, থিয়েটার)
  • জনপ্রিয় অ্যালবাম ও ভিডিও প্রডাকশন, টিভি প্রোগ্রাম
  • মানবিক ও সামাজিক ইস্যুতে সাংস্কৃতিক উদ্যোগ
  • প্রকাশনা ও সাহিত্যচর্চা (যেমন: বাতায়ন)