সাইমুম শিল্পীগোষ্ঠী ভর্তি প্রস্তুতি: চূড়ান্ত পরীক্ষা - ২০২৬ নোটিশ

03 Mar, 2026

সাইমুম শিল্পীগোষ্ঠীতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য ২ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে চূড়ান্ত বাছাই পরীক্ষার বিস্তারিত নির্দেশনা নিচে প্রদান করা হলো।

সাইমুম শিল্পীগোষ্ঠীতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য ২ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে চূড়ান্ত বাছাই পরীক্ষার বিস্তারিত নির্দেশনা নিচে প্রদান করা হলো।

📅 তারিখ, সময় ও স্থান:
• তারিখ: ৬ মার্চ ২০২৬
• বার: শুক্রবার
• সময়: সকাল ৯টা থেকে
• স্থান: পুরানা পল্টন কলেজ, ঢাকা (প্রশিক্ষণের স্থান)

📝 পরীক্ষা পদ্ধতি ও বিন্যাস:
• মোট বুথ: ৬টি
• পরীক্ষার ধরণ: মৌখিক
🎤 গান
• বুথ–১ (গান-ক): ব্যাচ ১–৪
• বুথ–২ (গান-খ): ব্যাচ ৫–৬
🎭 অভিনয়
• বুথ–৩ (অভিনয়-ক): ব্যাচ ১–৪
• বুথ–৪ (অভিনয়-খ): ব্যাচ ৫–৬
📖 কিরাত
• বুথ–০৫: ব্যাচ ১–৬
🎙 আবৃত্তি ও উপস্থাপনা
• বুথ–০৬: ব্যাচ ১–৬

🔹 একজন শিক্ষার্থী ইচ্ছা করলে সকল বিষয়ে পরীক্ষা দিতে পারবে।
🔹 কোনো বিষয়ে আগ্রহ না থাকলে সে বিষয় পরীক্ষা না দিলেও চলবে।

📊 সিলেবাস ও নম্বর বিন্যাস:
• মোট নম্বর: ৫০
 হাজিরা: ১০
 মৌখিক/দক্ষতা মূল্যায়ন: ৪০

🔹একজন শিক্ষার্থীকে উত্তীর্ণ হতে হলে সর্বনিম্ন ৬৫% তথা ৩৩ নম্বর পেতে হবে। অন্যথায় যে সিরিয়ালে থাকলেও ভর্তির সুযোগ পাবে না।

📖 কিরাত
• মুখস্থ কিরাত
• তাজবিদ
• মাকামাত
• প্রশ্নোত্তর

🎙 আবৃত্তি
• কবিতা মুখস্থ
• সুর ও টিউন
• উচ্চারণ
• তাল, লয়, মাত্রা
• উপস্থাপনা

🎭 থিয়েটার (অভিনয়)
• সংলাপ উপস্থাপন
• আবেগ ও চরিত্র ধারণ
• কণ্ঠ ও দেহভঙ্গি
• তাৎক্ষণিক অভিনয় দক্ষতা

🎤 গান
• নির্ধারিত মুখস্ত গান পরিবেশন
• সুর ও তাল
• উচ্চারণ
• অভিব্যক্তি ও উপস্থাপনা
• সাইমুম ও কবি মল্লিক সম্পর্কে প্রশ্ন

🪑 চূড়ান্ত আসন সংখ্যা:
🎤 গান
• ‘ক’ গ্রুপ (ব্যাচ ১–৪): ৫০টি আসন
• ‘খ’ গ্রুপ (ব্যাচ ৫–৬): ৪০টি আসন
🎭 অভিনয়
• ‘ক’ গ্রুপ (ব্যাচ ১–৪): ২৫টি আসন
• ‘খ’ গ্রুপ (ব্যাচ ৫–৬): ২৫টি আসন
🎙 আবৃত্তি
• ৩০টি আসন
📖 কিরাত
• ৩০টি আসন

📢 ফলাফল সংক্রান্ত নির্দেশনা:
• প্রতিটি বিষয় ও গ্রুপের ফলাফল আলাদাভাবে প্রকাশ করা হবে।
• মেধাক্রম অনুযায়ী নির্ধারিত আসনে ভর্তির সুযোগ দেওয়া হবে।
• নির্ধারিত সময়ের মধ্যে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তি সম্পন্ন না করলে, মেধাক্রম অনুসারে পরবর্তী সিরিয়ালের শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে।
• আসন পূর্ণ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে।