সাইমুম শিল্পীগোষ্ঠী: ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

09 Jan, 2026

সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সালের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীগণ নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

সাইমুম শিল্পীগোষ্ঠী: ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সালের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীগণ নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

🗓️ গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সীমা
• অনলাইন রেজিস্ট্রেশন: ৫-৩০ নভেম্বর, ২০২৫
• সাক্ষাৎকার গ্রহণ: ১৯ ডিসেম্বর, ২০২৫
• প্রস্তুতি ক্লাসে ভর্তির সময়সীমা: ২০-২৮ ডিসেম্বর, ২০২৫
• প্রস্তুতি পর্বের ক্লাস শুরু: ২ জানুয়ারি, ২০২৬
• ক্লাসের স্থান: পুরানা পল্টন (বাইতুল মুকাররমের উত্তর গেটের পাশে), ঢাকা

👤 আবেদনের যোগ্যতা
• বয়সসীমা: শিশু (৫ বছর) থেকে অনার্স পর্যায় পর্যন্ত।
• মেয়েদের জন্য: তৃতীয় শ্রেণী (৯ বছর) পর্যন্ত।
• আগ্রহের বিষয়: শিক্ষার্থীকে অবশ্যই যে কোন একটি বিষয়ে আগ্রহী ও কিছুটা পারদর্শী হতে হবে ।

✅ ভর্তি প্রক্রিয়া (ধাপসমূহ)
১. নির্দিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
২. রেজিস্ট্রেশন সফল হলে SMS-এর মাধ্যমে নিশ্চিত করা হবে।
৩. নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
৪. সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২ মাসব্যাপী প্রস্তুতি ক্লাসে ভর্তির সুযোগ পাবে।
৫. প্রস্তুতি ক্লাসে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৬. ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নির্ধারিত আসনে ভর্তির জন্য নির্বাচিত করা হবে।

💸 প্রয়োজনীয় ফি
• অনলাইন আবেদন ফি: ১০০ টাকা
• প্রস্তুতি প্রশিক্ষণ ফি: ২,৫০০ টাকা (শুধুমাত্র সাক্ষাৎকারে উত্তীর্ণদের জন্য)
• সাইমুমের চূড়ান্ত ভর্তি ফি: ২,০০০ টাকা (শুধুমাত্র প্রস্তুতি পর্বে উত্তীর্ণদের জন্য)

📋সাক্ষাৎকার ও প্রশিক্ষণ নির্দেশনা
১। সাক্ষাৎকার:
• শিক্ষার্থীদের আবেদন ফরম যাচাই করা হবে।
• প্রার্থীর তাৎক্ষণিক দক্ষতা মূল্যায়ন করা হবে।
• কোন বিষয়ে শিখতে আগ্রহী এবং কি ধরণের প্রতিভা আছে তা জানা হবে।

২। প্রস্তুতি প্রশিক্ষণ (২ মাস):
• প্রস্তুতি পর্বে সর্বমোট ৭ দিন ক্লাস অনুষ্ঠিত হবে।
• প্রতি শুক্রবার ৩/৪টি বিষয়ে একত্রে (যেমন: গান, আবৃত্তি ও উপস্থাপনা, অভিনয়, তিলাওয়াত) ক্লাস নেওয়া হবে।
• ক্লাসের সময়: দুপুর ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত (দৈর্ঘ্য: ২ ঘণ্টা)।
• প্রশিক্ষণ শেষে ফাইনাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে।
• শিক্ষার্থীরা চাইলে সকল বিষয়েই ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
• প্রতিটি বিষয়ের ফলাফল (মেধাক্রমসহ) আলাদাভাবে প্রকাশ করা হবে।
• শিক্ষার্থীরা তাদের উত্তীর্ণ বিষয়ের মধ্য থেকে সর্বোচ্চ দুইটি বিষয়ে ভর্তির সুযোগ পাবে।

🎓 বিভাগভিত্তিক আসন সংখ্যা
• ১) সংগীত:
'ক' গ্রুপ (৩য় শ্রেণী পর্যন্ত): ৩০টি আসন
'খ' গ্রুপ (৪র্থ থেকে ৭ম শ্রেণী): ৩০টি আসন
'গ' গ্রুপ (৮ম থেকে অনার্স): ৩০টি আসন
• ২) আবৃত্তি: ৩০টি আসন
• ৩) ক্বিরাত: ৩০টি আসন
• ৪) অভিনয়: ২৫টি আসন

🌐 আবেদন ও যোগাযোগ
• আবেদন লিংক: https://admission.saimum.org
• প্রয়োজনে (হোয়াটসঅ্যাপ): +8801970578220
• ই-মেইল: admission@saimum.org

বিঃদ্রঃ কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে উক্ত ভর্তি ভিজ্ঞপ্তি আংশিক বা পূর্ণ অংশ পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।